সিমেন্ট কারখানার ১০০ শ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুরের একটি সিমেন্ট কারখানার কেনটিনে খাবার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত ওই শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থদের মধ্যে মো. অপু, মো. মোজাফ্ফর হোসেন, মো. সবুজ, কমল দেব, আবদুর রহিম, মমিন আলী, আবুল কালাম আজাদ, কালু মিজি, মোস্তফা শেখ, আবু বক্কর, আশরাফুল, আশরাফুল, লোকমান হোসেন, ওমর ফারুক, মোকছেদুল, শামছুল হক, হযরত আলী, অমল, নূর হোসেন, রুস্তম আলীসহ ৮৫ জন শ্রমিককে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নারায়ণগঞ্জের খানপুর জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ কয়েকজন শ্রমিক বলেন, কারখানারভেতরে জামালের কেনটিনে মঙ্গলবার রাতের খাবার খান সাড়ে তিন শ শ্রমিক। তাঁদের পাঙাশ মাছ, সবজিও ডাল পরিবেশন করা হয়। মধ্যরাতে শ্রমিকেরা একের পর এক অসুস্থ হতে থাকেন।  

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান, খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ওই শ্রমিকেরা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের স্যালাইন দেওয়াসহ প্রয়োজনীয় ওষুধ খেতে দেওয়া হয়। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে ৪০ জন শ্রমিক বাড়ি ফিরে গেছেন।