সিমেন্টবোঝাই ট্রলারডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কাঁঠালিয়ায় গত শুক্রবার গভীর রাতে ৮৩২ বস্তা সিমেন্টসহ একটি ট্রলার নদীতে ডুবে গেছে। কাঁঠালিয়া শহরের আউরা নদীতে হাসপাতাল ঘাট এলাকায় ট্রলারটি ডুবে যায়। সিমেন্টের মালিক উপজেলা সদরের ব্যবসায়ী মনিরুল আহসান বলেন, মংলা বন্দর থেকে ৮৩২ বস্তা সিমেন্ট নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় ট্রলারটি কাঁঠালিয়া ঘাটে আসে। গতকাল সকালে সিমেন্ট খালাস করার কথা ছিল। তবে রাতের কোনো এক সময় ট্রলারটি তলা ফেটে ডুবে যায়। তবে ট্রলারের লোকজন ডাঙায় উঠতে সক্ষম হন।