সিমেন্টবোঝাই ট্রলারডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সিমেন্টবোঝাই ট্রলার ডুবে গেছে। পানগুছি নদীর মোরেলগঞ্জ লঞ্চঘাটে গতকাল শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রলারচালক শেখ শহিদুল ইসলাম (৪৫) আহত হন।  মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. হায়দার আলী আকন জানান, ডুবে যাওয়া ট্রলার ‘এম ভি মা ফতেমা’ মোংলার সেনাকল্যাণ সংস্থা থেকে ১ হাজার ৩০০ বস্তা সিমেন্ট নিয়ে বাগেরহাটের শরণখোলায় যাচ্ছিল। রাত একটার দিকে এটি মোরেলগঞ্জ পৌঁছায়। সেখানে একটি প্রতিষ্ঠানে ৭৫ বস্তা সিমেন্ট খালাস করা হয়। ভোর চারটার দিকে নদীতে ভাটা শুরু হলে ঘাটে বাঁধা রশি ছিঁড়ে ট্রলারটি কাত হয়ে নদীতে ডুবে যায়।