সিমেন্টভর্তি ট্রলারডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার খানপুরা গ্রামের কাছে যমুনা নদীতে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ঝড়ের কবলে পড়ে এক হাজার ২০০ বস্তা সিমেন্টভর্তি একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটি পাটুরিয়া থেকে নগরবাড়ী ঘাটে আসছিল।নগরবাড়ী ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক এ এম রফিকুল্লাহ জানান, ট্রলারে থাকা মাঝিমাল্লাসহ ১০ থেকে ১২ জন যাত্রী উত্তাল ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে কোনো রকমে তীরে উঠতে সক্ষম হন।