সিম্পোজিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অণুজীববিদ্যা বিষয়ের ওপর জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি সিম্পোজিয়াম হয়েছে। এই দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে এর আয়োজন করে। ইসলামী বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিম্পোজিয়ামটি গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের সভাপতি আবদুস সামাদ সভাপতিত্ব করেন। সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার।