সিম্ফনি ও মো-ম্যাজিক যৌথভাবে কাজ করবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফনি এবং দক্ষিণ এশিয়ায় মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভাস) প্রদানকারী প্রতিষ্ঠান মো-ম্যাজিক হংকং লিমিটেড এখন থেকে যৌথভাবে কাজ করবে। নতুন প্রতিষ্ঠান মো-ম্যাজিক বাংলাদেশ লিমিটেড এখন থেকে এ দেশের মোবাইল বাজারে ভাস-সেবা দেবে। পর্যায়ক্রমে সিম্ফনির সব মোবাইল ফোনে এই সেবা নিশ্চিত করা হবে। ভাস-সেবার অন্তর্ভুক্ত বিভিন্ন সুবিধার মধ্যে রয়েছে ইন্টারনেট সার্ফিং, গেমস, রিংটোন ডাউনলোড, সংবাদ শিরোনাম, ব্যাংকের তথ্য, রেল ও বিমানভ্রমণ-সংক্রান্ত তথ্য, ক্রিকেট স্কোর, গান শোনা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রভৃতি। বাংলা ভাষায় এসব সেবা দেওয়াই হবে মো-ম্যাজিকের মূল লক্ষ্য। বিজ্ঞপ্তি।