সিম্ফনি থ্রিজি হ্যান্ডসেটের সঙ্গে টেলিটক থ্রিজি সিম ফ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক সেন্টার ইনে গত ৯ মার্চ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দুটি নতুন মডেলের থ্রিজি স্মার্টফোন এক্সপ্লোরার W30 ও W70 উন্মোচেন করেন সিম্ফনির পরিচালক রেজওয়ানুল হক এবং টেলিটকের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান। হ্যান্ডসেট দুটিতে রিয়েল ভিডিও কলিং এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে বিনা মূল্যে দেওয়া হচ্ছে টেলিটকের থ্রিজি সিম।অনুষ্ঠানে রেজওয়ানুল হক বলেন, সিম্ফনি সব সময়ই সঠিক মূল্যে ক্রেতাদের কাছে উৎকৃষ্ট পণ্যটি পৌঁছাতে সচেষ্ট থেকেছে আর এই দুটি থ্রিজি স্মার্টফোনের বেলাতেও তার ব্যতিক্রম হয়নি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিম্ফনির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মার্কেটিং) জাহিদুল ইসলাম, জাতীয় বিক্রয় ব্যবস্থাপক এম এ হানিফ, অপারেটর সেলস হেড শাহরিয়ার সাত্তার এবং সিম্ফনি ও টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।