সিম্ফনির এক্সিলেন্স ইন মোবাইল হ্যান্ডসেট পুরস্কার অর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক্সিলেন্স ইন মোবাইল হ্যান্ডসেট অ্যান্ড বেস্ট পার্টনার ২০১২ পুরস্কার (অ্যাওয়ার্ড) পেয়েছে মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিম্ফনি। গত ১৯ জুলাই রাজধানীর একটি হোটেলে মোবাইল ফোনের চিপসেট প্রস্তুতকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান মিডিয়াটেকের পক্ষ থেকে সিম্ফনিকে এ পদক দেওয়া হয়।অনুষ্ঠানে সিম্ফনির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিনুর রশিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া রশিদ, পরিচালক রেওয়ানুল হক, প্রধান বিপণন কর্মকর্তা মো. রফিক উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।