সিম্ফনির নতুন স্মার্ট ফোন আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিম্ফনির একটি নতুন স্মার্ট ফোন এক্সপ্লোরার ডব্লিউ ৬০ বাজারে আসছে শিগগিরই। ৫ মেগাপিক্সেল ক্যামেরা-সংবলিত অত্যাধুনিক এই হ্যান্ডসেটে থাকছে ব্লু টুথ, এফএম রেডিও, এমপিথ্রি, এমপিফোর, অফিস স্যুটসহ দুটি সিমের সুবিধা। এই সেটের মূল্য ১০ হাজার টাকা। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে সিম্ফনির সব মোবাইল আউটলেটে এই হ্যান্ডসেট পাওযা যাবে। ডব্লিউ ৬০ হ্যান্ডসেটটি বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড চার ইঞ্চি ক্যাপাসিটি আইপিএস ডিসপ্লে-সমৃদ্ধ। বিজ্ঞপ্তি।