প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের শীর্ষস্থানীয় হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি ট্রু অক্টাটোর প্রসেসরসমৃদ্ধ স্মার্টফোন এক্সপ্লোরার জেড থ্রি বাজারে আনার ঘোষণা দিয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দিয়ে স্মার্টফোনটির মোড়ক উন্মোচন করেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিডিয়া টেকের জেনারেল ম্যানেজার ফিনবার ময়নিহান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিম্ফনির হেড অব মার্কেটিং রফিক উদ্দিন। বিজ্ঞপ্তি।