সিম্ফোনিতে সহজে পড়া যাবে প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন সেট নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফোনির স্মার্টফোনে কিছুদিনের মধ্যে সহজেই পড়া যাবে প্রথম আলো। এ জন্য প্রথম আলোর অ্যাপ ডাউনলোড করার কোনো প্রয়োজন হবে না। কারণ সেটের সঙ্গেই থাকবে প্রথম আলোর অ্যাপ। আজ মঙ্গলবার রাজধানীর প্রথম আলো কার্যালয়ে সিম্ফোনি ও প্রথম আলোর মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

সিম্ফোনি-প্রথম আলো চুক্তি সই অনুষ্ঠান। বাঁ-থেকে রুহুল আমিন রনি, শাহরিয়ার সাত্তার, অনন্যা শিকদার, মতিউর রহমান, মো. রফিক উদ্দিন, সেলিম খান, তানভীর আহমেদ, আমিনুর রশিদ, স্টিভ অ্যান্থনি জ্যাকব। ছবি: জিয়া ইসলাম

দুই প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন সিম্ফোনির বিপণন বিভাগের প্রধান মো. রফিক উদ্দিন ও প্রথম আলোর বার্তা সম্পাদক সেলিম খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিম্ফোনির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুর রশিদ, উপমহাব্যবস্থাপক শাহরিয়ার সাত্তার, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রধান ব্যবসায় কর্মকর্তা তানভীর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে আমিনুর রশিদ সিম্ফোনির বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। সিম্ফোনি ও প্রথম আলো ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।