সিরডাপ-ড্যাফোডিল ইউনিভার্সিটি অংশীদারত্বমূলক চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্টার অন দি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (সিরডাপ) সঙ্গে সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) একটি অংশীদারত্বমূলক চুক্তি সই হয়েছে৷ ডিআইইউ মিলনায়তনে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান ও সিরডাপের নির্বাহী পরিচালক সিসিপ ইফেন্ডি এ চুক্তি সই করেন৷ চুক্তির ফলে উভয় প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে লেকচার সিরিজ আয়োজনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে৷ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, ট্রেজারার এম মিজানুর রহমান, ডিন এস এম মাহাবুব উল হক মজুমদার ও এম গোলাম রহমান, রেজিস্ট্রার এ কে এম ফজলুল হক এবং পরিচালক মমিনুল হক মজুমদার, মোহাম্মদ ইমরান হোসেন ও সৈয়দ মিজানুর রহমান উপস্থিত ছিলেন৷ সিরডাপের পক্ষে উপস্থিত ছিলেন বাসন্তী রাজেন্দ্রান, হোসাইন শাহবাজ, এম মাহাবুব আলম ও নাসিম আল-রশিদ৷ বিজ্ঞপ্তি৷