সিরাজ-লতিফ-আকরামের বিরুদ্ধে হত্যাসহ আট অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, আব্দুল লতিফ তালুকদার ও খান মোহাম্মদ আকরাম হোসেনের বিরুদ্ধে হত্যাসহ মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়েছে।
এই তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাঁদের বিরুদ্ধে হত্যা, ধর্মান্তরিত করা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের আটটি অভিযোগ আনা হয়।
রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, মুক্তিযুদ্ধকালে বাগেরহাটের শাঁখারিকাঠি গণহত্যা, রামপাল ও ডাকরায় হত্যাকাণ্ডের সঙ্গে এই তিনজন জড়িত ছিলেন। গত বছরের ২১ মে তদন্ত শুরু হয়। বর্তমানে তিনজনই কারাগারে আটক আছেন। এখানে মোট সাক্ষী ৬৪ জন।