সিরাজ শিকদারের মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা ও মাওবাদী নেতা সিরাজুল হক শিকদার ওরফে সিরাজ শিকদারের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদ।গতকাল বুধবার সকাল আটটায় সংগঠনের নেতা-কর্মীরা মোহাম্মদপুরে সিরাজ শিকদারের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর আগে রাজধানীর শ্যামলী থেকে একটি শোভাযাত্রা মোহাম্মদপুর কবরস্থানে যায়। বিকেলে পুরানা পল্টনের শহীদ তাজুল মিলনায়তনে আলোচনা সভা হয়।বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদের সভাপতি হাসান ফকরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস প্রমুখ।