সিরাজগঞ্জ ও গাইবান্ধায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ ও গাইবান্ধায় গত শনি ও গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহীসহ চারজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন: শেরপুর জেলার লিটু মিয়া (৩০), সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাচিলিয়া গ্রামের জামাল উদ্দীন (৪০) ও আবদুল আলিম (২৫) এবং গাইবান্ধার বাসের হেলপার অজ্ঞাত পরিচয় (১৩)। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কামারখন্দ উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের বাগবাড়ী এলাকায় একটি ট্যাংকলরি মোটরসাইকেলকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে লরির চাপায় মোটরসাইকেল আরোহী তিনজন ঘটনাস্থলেই নিহত হন। গাইবান্ধা সদর থানা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হাটলক্ষ্মীপুরে একটি বাস গাছের ডালের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের ছাদ থেকে ছিটকে পড়ে হেলপার ঘটনাস্থলেই নিহত হন।