সিরাজগঞ্জ ও দিনাজপুরে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় গত দুই দিনে তিনজন নিহত ও নয়জন আহত হয়েছে। এ ছাড়া গতকাল শুক্রবার দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক বাসচালকের সহকারী নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকাল আটটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের উল্লাপাড়ার সলঙ্গার পাঁচলিয়া আজিজ ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানে থাকা চালক ও ছয় যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের মাছ ব্যবসায়ী আবদুল আজিজ (২৫) মারা যান।এর আগে বৃহস্পতিবার বিকেলে সলঙ্গার ধোপাকান্দি এলাকায় উত্তরবঙ্গগামী এস আর পরিবহনের একটি বাস একটি রিকশাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে কামারখন্দ উপজেলার সোলেমান (৭১) ঘটনাস্থলেই নিহত ও আরও তিনজন আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব দেলুয়া নামক এলাকায় একটি বাস এক পথচারীকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে পাবনার ঈশ্বরদী এলাকার বাছেদ ঘটনাস্থলেই নিহত হন।পুলিশ জানায়, উপজেলার রাউতাড়া গ্রামে গতকাল বেলা দুইটার দিকে বাসের দরজা থেকে চালকের সহকারী রানা (১৪) রাস্তায় পড়ে যায়। এ সময় পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।আহত স্কুলশিক্ষকের মৃত্যু: আমাদের পাবনা অফিস জানায়, চাটমোহর উপজেলার বোঁথর গ্রামের জাহিদুল ইসলাম (৩৫) নামের এক স্কুলশিক্ষক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ২০ দিন পর গত বৃহস্পতিবার মারা গেছেন। তিনি উপজেলার কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।