সিরাজগঞ্জ ও দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ ও বগুড়ার দুপচাঁচিয়ায় গত রোববার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে গত রোববার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন: কাজীপুর গ্রামের কাচিহারা গ্রামের নুরুল ইসলাম (৩৫), আবদুল কাদের (৪০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ার বৈদ্যনাথ গ্রামের আবদুল আলিম (৩৫)।পুলিশ জানায়, ধুনট-সোনামুখী সড়কে সিরাজগঞ্জের সোনামুখীতে গত রোববার সন্ধ্যায় একটি ভটভটির সঙ্গে একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুরুল ইসলাম ও আবদুল কাদের নিহত হন।ওই দিন বিকেলে সদর উপজেলার শিয়ালকোল-জগতগাঁতি সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে চালকের সহকারী আবদুল আলিম ঘটনাস্থলেই নিহত হন। দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়া-নওগাঁ সড়কে বীরকেদারের বার মাইল নামক স্থানে গত রোববার বিকেলে একটি মোটরসাইকেলকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী হারুনুর রশিদ তালুকদার (২৪) ও সোহেল প্রামাণিক (২০) গুরুতর আহত হন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় হারুনুর রশীদ মারা যান।