সিরাজগঞ্জ ও নাটোরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় গত েরাববার ও গতকাল সোমবার চারজন নিহত হয়েছেন। এদিকে রোববার নাটোরের লালপুর উপজেলায় ট্রাকচাপায় এক আনসার সদস্য নিহত হয়েছেন৷
এলাকাবাসী ও হাটিকুমরুল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে গতকাল ভোর পৌনে চারটার দিকে তাড়াশের হামকুড়িয়া ৮ নম্বর সেতু এলাকায় নাটোরগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়৷ সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়৷ এতে ঘটনাস্থলেই নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবাইল গ্রামের পিকআপ ভ্যানের চালক রুবেল মিয়া (২৫), ভোলার আবদুল মান্নান (৫০) ও নীলফামারীর সাগর মিয়া (৪০) মারা যান৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চালক ঝিনাইদহ সদর উপজেলার বুড়িবাথান গ্রামের মিজানুর রহমান ও মিজানুরের সহকারী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার স্বপন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এিদকে উপজেলার দবিরগঞ্জে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রাস্তা পারাপারের সময় পিকআপের চাপায় ফজলুল হক (৩০) নামের এক পথচারী প্রাণ হারিয়েছেন। তিনি দবিরগঞ্জ গ্রামের বাসিন্দা ছিলেন৷
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, মিজানুর ও স্বপনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও লালপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে পুলিশের সঙ্গে আনসার সদস্য আবদুস সামাদ (৪৮) বাঘা-লালপুর সড়কের বেরিলাবাড়ি পুলিশ ছাউনির সামনে দায়িত্ব পালন করছিলেন৷ গাড়িতে তল্লাশির একপর্যায়ে দ্রুতগামী একটি ছোট ট্রাক তাঁকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই সামাদের মৃত্যু হয়৷ সামাদ শেরপুর জেলার সদর উপজেলার কসবা মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা িছলেন৷
লালপুর থানার ওসি তালুকদার আবদুল হাই জানান, আনসার সদস্য সামাদের স্ত্রী ও দুই সন্তান রয়েছে৷ এ ঘটনায় এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। নাটোর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সামাদের লাশ গতকাল বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ট্রাকটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাকের চালক পলাতক।