সিরাজগঞ্জ ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে তিনজন ও বগুড়ার শেরপুরে দুজন নিহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন: সিরাজগঞ্জ সদর উপজেলার সাতকিয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে বাবুল মিয়া (১৯) ও আবুল কালামের ছেলে সোহেল রানা (২০), মান্নান নগর এলাকার কাকলী খাতুন (৭), শেরপুর উপজেলার শিখর গ্রামের কাঞ্চন সিংয়ের ছেলে কীর্তন সিং (১৪) ও ছোনকার জাহিদুল ইসলামের ছেলে বিপ্লব (২৮)।সিরাজগঞ্জ সদর উপজেলার আলমপুর তাঁত কারখানায় কাজ শেষে গতকাল শুক্রবার দুপুরে বাবুল ও সোহেল মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে আলোকদিয়া সেতুর কাছে বিপরীতগামী একটি ট্রাক তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। পরে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে লাশ উদ্ধার করে।গতকাল সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার মান্নান নগর-মহিষলুটি এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে নাটোরগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রিবাহী বাসের নিচে চাপা পড়ে কাকলী নিহত হয়।দুপুরে কীর্তন ও বিপ্লব মোটরসাইকেলে চড়ে শেরপুর উপজেলার ছোনকা বাজারে যাওয়ার পথে ছোনকা কলেজ রোড মোড় এলাকায় বগুড়াগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে কীর্তন ও হাসপাতালে নেওয়ার পথে বিপ্লব মারা যান।