সিরাজগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলা কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর হাসপাতালে তিনি মারা যান। তিনি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হওয়া মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।ওই কয়েদির নাম সাইফুল ইসলাম (৬০)। তিনি সিরাজগঞ্জের সলঙ্গা থানার মুরাদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।কারাধ্যক্ষ মো. সাইদ হোসেন জানান, সাইফুল শনিবার রাতে হূদেরাগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর রাত তিনটা ৫০ মিনিটে তিনি মারা যান।গতকাল রোববার সকালে আত্মীয়স্বজনের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়। বিডিআর বিদ্রোহের মামলায় তাঁর চার বছর ছয় মাস কারাদণ্ড হয়েছিল।