সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জাকিরুল ইসলামকে সভাপতি ও একরামুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এস এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এই কমিটির অনুমোদন দিয়েছেন।
জেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি মো. আসাদুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় নেতারা আলাপ আলোচনার মাধ্যমে কমিটি গঠন করেছেন। কমিটিতে অপর সভাপতি প্রার্থী শেখ খালিদ সাইফুল্লাহ ও ফিরোজ কবিরকে সহসভাপতি এবং অপর সাধারণ সম্পাদক প্রার্থী সৌরভ তালুকদার ও আবদুল্লাহ নাহিদকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। এই পাঁচজন আগামী ৯০ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
৬ মে বুধবার সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।