সিরাজগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর থেকে আন্তজেলা ও অভ্যন্তরীণ সব রুটে গতকাল সোমবার সকাল থেকে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সিএনজিচালিত অটোরিকশায় অতিরিক্ত যাত্রী বোঝাই না করাসহ আট দফা দাবিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা কর্মবিরতি শুরু করায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন জানান, বিভিন্ন স্থানে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড স্থাপন, পুরোনো মাইক্রোবাস কেটে হিউম্যান হলার তৈরি বন্ধ করা, এসব যানবাহন প্রধান সড়কে চলাচল বন্ধ করাসহ বিভিন্ন দাবি জানিয়ে তাঁরা ২০০৯ সালে প্রশাসনকে আলটিমেটাম (সময়সীমা বেঁধে দেওয়া) দিয়েছিলেন। কিন্তু এক বছর অতিবাহিত হলেও এসব দাবি পূরণের জন্য প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।