সিরাজগঞ্জ-পাবনায় নৌ-শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জ ও পাবনায় নৌ-শোভাযাত্রা হয়েছে।গত বৃহস্পতিবার দুপুরে পাবনার বেড়া উপজেলার বড়াল নদের নৌকাঘাট থেকে শুরু হয়ে সন্ধ্যায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ যমুনা নদীর হার্ডপয়েন্ট এলাকায় এসে শোভাযাত্রাটি শেষ হয়। এতে দুটি নৌ-অ্যাম্বুলেন্সও অংশ নেয়। বেসরকারি সংস্থা শার্পের উদ্যোগে ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় ৪০ কিলোমিটার নদীপথে এই শোভাযাত্রায় তিনটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় হার্ডপয়েন্টে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অংশ নেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সি, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদত হোসেন, বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কার্তিক কুমার, বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রমেছা খাতুন, এনজিও কর্মকর্তা আসগর আলী, শওকত আলী, গোলাম কিবরিয়া প্রমুখ।