সিরাজগঞ্জ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী গাজীপুরে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মনসেফ আলী (৪০) ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাজীপুর জেলার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, সলঙ্গা থানার অপহরণ চক্রের হোতা ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মনসেফ আলী দীর্ঘদিন পালিয়ে থেকে অপকর্ম করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে এ থানায় একটি হত্যা ও সাতটি অপহরণ মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।