সিরাজগঞ্জ পৌরসভায় ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ পৌরসভায় দরপত্র না পেয়ে পৌর কার্যালয় ভাঙচুরের ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটির সদস্যরা হলেন জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক পিপি মো. রেজাউল করিম তালুকদার, জেলা বিএনপির সহসভাপতি হুসাইন সহিদ মাহমুদ গ্যাদন ও সহসভাপতি মো. মকবুল হোসেন। গতকাল শুক্রবার বিকেলে জেলা বিএনপির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জেলা বিএনপির সভাপতি মো. ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে জেলা বিএনপির কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়।