সিরাজগঞ্জ-বনপাড়া মহাসড়কের জরুরি মেরামত সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ-বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কটির মেরামতকাজ গতকাল শুক্রবার শেষ হয়েছে। এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে মহাসড়কের ২৫ কিলোমিটার অংশের ১৩ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়। মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এ ছাড়া হাটিকুমরুল গোলচত্বর এলাকার চারপাশের কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়। এসব এলাকা মাত্র পাঁচ দিনে মেরামত করা হয়েছে। সওজের নির্বাহী প্রকৌশলী কে এম নূর-ই-আলম প্রথম আলোকে বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশে জরুরি ভিত্তিতে এই সড়কের সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে। এ কাজে ব্যয় হয়েছে প্রায় ৮০ লাখ টাকা।