সিরাজগঞ্জে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ গতকাল বুধবার সকালে অজ্ঞাতনামা পরিচয়ের এক তরুণের (২৮) লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন জানান, গত মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসীরা ওই ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করার পর লাশ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ থানার বাগবাড়ি গ্রামের একটি পুকুর পাড়ে ফেলে যায়। গতকাল সকালে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা তাঁর কাছ থেকে ছিনতাই করার পর হত্যা করে লাশ ফেলে গেছে।