সিরাজগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের সদর উপজেলার ঠাকুরট্যাক এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকালে সদর উপজেলার সিরাজগঞ্জ-মুলবাড়ী বাইপাস সড়কের ঠাকুরট্যাক এলাকায় রাস্তার ওপর এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম গতকাল বিকেলে জানান, নিহত ব্যক্তির কোমরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।