সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পাঁচ শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় ৫০ হাজার টাকা খুইয়েছেন পাঁচজন শ্রমিক। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী এলাকা থেকে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা হলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ নগ্নিদেশ গ্রামের ছবির উদ্দিন (৪৫), রফিকুল ইসলাম (৩৫), শহিদুল ইসলাম (৪৮), মোনারুল ইসলাম (২২) ও কিশোরগঞ্জের ফরিদুল ইসলাম (৫০)। হাসপাতালে জ্ঞান ফেরার পর ছবির উদ্দিন জানান, তাঁরা পাঁচজন মঙ্গলবার রাতে ঢাকা থেকে একটি বাসে রংপুরের উদ্দেশে রওনা দেন। বাসটি গতকাল বুধবার ভোরের দিকে টাঙ্গাইল চৌরাস্তায় এসে হরতালের কারণে আর এগোয়নি। এ সময় তাঁরা একটি পিকআপ ভ্যানে করে রংপুরের উদ্দেশে রওনা হন। আগে থেকে ওই পিকআপে থাকা অজ্ঞান পার্টির ছয়জন সদস্য নিজেদের রংপুরের শ্রমিক পরিচয় দিয়ে ওই পাঁচজনকে চানাচুর ও কোমল পানীয় খেতে দেন। চানাচুর ও কোমল পানীয় খাওয়ার পর পরই তাঁরা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁদের কাছে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে তাঁদের রাস্তায় ফেলে দেন।