সিরাজগঞ্জে অপহরণের দুদিন পর কর্মকর্তা উদ্ধার, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের তিন দিন পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দমদমা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার ঢাকার জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মকর্তা মতিয়ার রহমান মতিনকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জেলার কামারখন্দ উপজেলার নান্দিনা মধু গ্রামের ছানোয়ার হোসেন, জারিলা গ্রামের আলম এবং উল্লাপাড়া উপজেলার দমদমা গ্রামের শাহিনুর বেগম। তাঁরা চরমপন্থী দলের সদস্য বলে জানিয়েছে র‌্যাব। সিরাজগঞ্জ র‌্যাব-১২ কোম্পানির অধিনায়ক মোহাম্মদ শহিদুল্লাহ্ জানান, ঢাকার আলী সু ইন্ডাস্ট্রিজ কোম্পানির কর্মকর্তা মতিনকে সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড় এলাকা থেকে গত রোববার সকালে অপহরণ করা হয়। অপহরণকারীরা পরিবারের সদস্যদের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি জানানো হলে র‌্যাবের একটি বিশেষ দল ছদ্মপরিচয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে। দুই পক্ষের আলোচনা অনুযায়ী মুক্তিপণের বিনিময়ে উল্লাপাড়া উপজেলার দমদমা গ্রামের জনৈক আবদুস সালামের বাড়ি থেকে মতিনকে হস্তাস্তরের কথা হয়। সে অনুয়ায়ী গতকাল র‌্যাব সদস্যরা ওই বাড়ি থেকে মতিনকে উদ্ধার ও ওই তিনজনকে গ্রেপ্তার করে।