সিরাজগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কাটাখালী নদী বাঁচাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের রেলগেট এলাকা থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।উচ্ছেদ কার্যক্রমের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ জানান, প্রথম দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২০টি পাকা-আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। আদালতের নির্দেশে এসব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে বলে জানান তিনি।