সিরাজগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে রেলওয়ের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের বাজার স্টেশন এলাকায় এ অভিযান শুরু করা হয়। এ সময় রেলের জায়গার ওপর অবৈধভাবে স্থাপন করা কয়েকটি ঘর উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম বলেন, রেললাইনের সংস্কার ও জায়গা দখলমুক্ত করতে এ অভিযান শুরু করা হয়েছে। সিরাজগঞ্জ বাজার স্টেশনে চলাচলের জন্য রেললাইনটি অনুপযোগী হয়ে পড়ায় নতুন করে রেললাইন সংস্কারের কাজ শুরু করা হবে। এ কারণেই লাইনের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।