সিরাজগঞ্জে অবৈধভাবে আনা এক ট্রাক সার আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে অবৈধভাবে আনা এক ট্রাক ইউরিয়া সার আটক করা হয়েছে। এ সময় সারের এক সাব-ডিলারসহ ট্রাকের চালক পালিয়ে যান।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে একটি ট্রাকযোগে (ঢাকা মেট্রো-ট-১১-০৩৫৩) ৩৬০ বস্তা ইউরিয়া সার ধানগড়া বাজারে সাব-ডিলার জাকির হোসেনের গুদামে নামানো হচ্ছিল। এই সারগুলো বৈধভাবে আনা হয়নি—এমন খবর পেয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আহাদ পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় জাকির হোসেন, ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। পরে সেখান থেকে ইউরিয়াসহ ট্রাকটি আটক করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সারগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, সারগুলো পাচার করার জন্য মজুদ করা হচ্ছিল।