সিরাজগঞ্জে অভিভাবকদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের সেশনচার্জ ও বেতন বৃদ্ধির প্রতিবাদে এবং শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার সকালে অভিভাবকেরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি চলে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আসাদুজ্জামান, হাসনা হেনা, মাহমুদুল আলম, জাহিদুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের সেশনচার্জ ও মাসিক বেতন প্রায় দ্বিগুণ করেছে। পাঠদানে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিকুজ্জামান বলেন, পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। সার্বিকভাবে চিন্তাভাবনা করেই বেতনসহ সব খরচ নির্ধারণ করা হয়েছে।