সিরাজগঞ্জে অষ্টম জেলা স্কাউটস সমাবেশ শুরু
বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার ব্যবস্থাপনায় পাঁচ দিনব্যাপী দ্বিতীয় জেলা কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) ও অষ্টম জেলা স্কাউট সমাবেশ গতকাল শুক্রবার শুরু হয়েছে। সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ এস আই এম এ রাজ্জাক, চিকিৎসক হাবিবে মিল্লাত প্রমুখ বক্তব্য দেন। দ্বিতীয় কমডেকা ও স্কাউটস সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১১৮টি স্কাউটস, রোভারস ও গার্লস ইন স্কাউট দলের প্রায় এক হাজার ছাত্রছাত্রী অংশ নেয়।প্রধান অতিথি এইচ টি ইমাম বলেন, ছাত্রছাত্রীদের সুশৃঙ্খল জীবন গড়ে তোলা এবং জাতীর সেবায় আত্মনিয়োগ করার জন্য স্কাউটস আন্দোলনকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে।