সিরাজগঞ্জে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বয়ড়া মাসুম চর এলাকায় গতকাল শনিবার ভোরে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আজিজল হক, তাঁর ছেলে বেলাল ও স্বপন। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাঈদী জানান, শুক্রবার রাতে খবর পাওয়া যায়, বয়ড়া মাসুম চরে কয়েকজন ডাকাত তাদের নেতা আজিজলের বাড়িতে জড়ো হয়েছে। এরপর ৫২ সদস্যের একদল পুলিশ গভীর রাতে গ্রামটিকে ঘিরে ফেলে। ভোর পাঁচটার দিকে পুলিশ আজিজলের বাড়ি থেকে আজিজল ও তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করে।