প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১০ জন নেতা-কর্মীকে আসামি করে মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয়ের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) মো. নজরুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন।আমলী আদালতের বিচারক হাসান মাহমুদ মামলাটি গ্রহণ করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য আদেশ দিয়েছেন। মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক, পৌর কাউন্সিলর সেলিম আহমেদসহ ১১০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।