সিরাজগঞ্জে আইন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সকালে মামলা সন্ধ্যায় খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘পাকিস্তানের চর’ বলায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে আসামি করে সিরাজগঞ্জে গতকাল বুধবার সকালে পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলা করা হয়। সিরাজগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মীর রুহুল আমিন সিরাজগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালত-১-এ মামলাটি করেন। কিন্তু মামলায় বাদীর ক্ষুব্ধ হওয়ার যুক্তিসংগত কারণ না থাকায় গতকাল সন্ধ্যায় মামলাটি খারিজ করে দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রদীপ কুমার রায়।মামলায় উল্লেখ করা হয়, গত ২১ মে জাতীয় প্রেসক্লাবে এক সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘পাকিস্তানের চর’ হিসেবে আখ্যায়িত করেন। আসামির মিথ্যাচার ও দায়িত্বহীন উক্তির কারণে জিয়াউর রহমানের ভাবমূর্তি যেমন দেশের ভেতর ক্ষুণ্ন হয়েছে তেমনি বহির্বিশ্বেও তাঁর সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয়েছে।