সিরাজগঞ্জে আগুনে আটটি দোকান ও এক বাড়ি ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গত দুই দিনে পৃথক অগ্নিকাণ্ডে আটটি দোকান ও একটি বাড়ি ভস্মীভূত হয়েছে। এসব ঘটনায় অন্তত ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, গত শুক্রবার ভোর রাতের দিকে বজ্রপাতের কারণে মো. জিন্নাহর মার্কেটের একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। এতে একটি ওয়ার্কশপ, একটি আসবাবপত্রের দোকান, একটি সেলুনসহ দোকানের পেছনে একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উল্লাপাড়ার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে দোকান ও বাড়ির মালামাল সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। এতে ৩০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়।
এদিকে গতকাল শনিবার ভোররাতে সিরাজগঞ্জ শহরের চান্দ আলীর একটি দোকানে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে পাশের পাঁচটি দোকান পুড়ে যায়। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকেরা।