সিরাজগঞ্জে আগুনে ১৪ ঘর ও দোকান ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী ও শাহজাদপুর উপজেলায় গতকাল শুক্রবার দুপুরে দুটি অগ্নিকাণ্ডে ১৪টি ঘর ও দোকান ভস্মীভূত হয়েছে।জানা গেছে, চৌহালীর এনায়েতপুর থানার বেতিল বাজারে খড়িপট্টির খড়ের গাদায় আকস্মিক আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে বাজারের ছয়টি দোকান ও চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।এদিকে শাহজাদপুরের কাংলা কান্দাপাড়া গ্রামের আনছার আলীর বাড়িতে আগুন লেগে চারটি ঘর ও ৯০ হাজার টাকা পুড়ে যায়।দমকলবাহিনীর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, এই দুটি অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।