সিরাজগঞ্জে আজ থেকে বাস ও রিকশা-ভ্যান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মতান্ত্রিকভাবে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক, ভটভটি এবং মাইক্রোবাস কেটে তৈরি করা যান চলাচল বন্ধের দাবিতে আজ মঙ্গলবার থেকে সিরাজগঞ্জে বাস ও রিকশা-ভ্যান ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।সিরাজগঞ্জ জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা এ ঘোষণা দেন। গত রোববার রাত থেকে জেলায় মাইকিং করেও এ ঘোষণা প্রচার করা হয়।বাস-কোচ মালিক সমিতির সভাপতি জিন্নাহ আলমাজী বলেন, ‘আমরা সরকারকে লাখ লাখ টাকা কর দিই, অথচ অবৈধভাবে এসব যান চলাচল করায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ এর আগে বিভিন্ন সময় জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে সভা করে এসব যান চলাচল বন্ধের দাবি জানানো হয়। সর্বশেষ ৬ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় ১২ ডিসেম্বরের মধ্যে এসব যান চলাচল বন্ধ করা না হলে ধর্মঘটের আলটিমেটাম দেওয়া হয়। এর পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।এ ব্যাপারে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোশারফ হোসেন বলেন, মহাসড়কে এসব অবৈধ যান চলাচল বন্ধ করা হয়েছে। তবে কিছু কিছু এলাকায় এসব যান এখনো চলাচল করছে। ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে মালিক ও শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে।এদিকে গত রোববার সন্ধ্যায় স্টারলিট পরিবহনের মালিক সন্ত্রাসী হামলায় আহত হন। ওই ঘটনার প্রতিবাদে গতকাল থেকে সিরাজগঞ্জে ঢাকাগামী সব কোচ-বাস চলাচল বন্ধ রয়েছে।