সিরাজগঞ্জে আদিবাসীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন আদিবাসীরা। উপজেলার খৈচালা আদিবাসী উচ্চবিদ্যালয়ে অবৈধভাবে শিক্ষক নিয়োগ বন্ধ ও আদিবাসীদের মধ্যে থেকে শিক্ষক নিয়োগের দাবিতে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
এলাকার অনেকে ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আদিবাসী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকাবাসী ভুইয়াগাতী-তাড়াশ সড়কের দেওভোগ এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।