সিরাজগঞ্জে আবাদি জমিতে শিল্পপার্ক স্থাপন না করার দাবি এলাকাবাসীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকার উত্তরে ছাতিয়ানতলী গ্রামের চারটি মৌজার আবাদি জমিতে প্রস্তাবিত শিল্পপার্ক স্থাপন না করার দাবি জানিয়েছেন কয়েক শ গ্রামবাসী। পার্কটি সেতুর উত্তর নয়, দক্ষিণ প্রান্তে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তাঁরা। আবাদি জমিতে শিল্পপার্ক স্থাপন না করার দাবিতে বুধবার বিকেলে কয়েক শ গ্রামবাসী শপথ নেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করেছেন তাঁরা।আবেদন সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের উত্তর দিকে সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত ৪০০ একর জমি অধিগ্রহণ করে শিল্পপার্ক স্থাপনের ঘোষণা দেওয়া হয়। এলাকাবাসীর দাবি, বিশাল ওই আবাদি জমিতে ১২০টি সেচযন্ত্র রয়েছে। এখান থেকে বছরে ১২-১৩ হাজার মণ ধান, শত শত মণ সরিষা, মাসকলাই পাওয়া যায়।