সিরাজগঞ্জে আরও চারজন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত নতুন চারজন রোগীর সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে জেলায় অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১৯। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত ২৭ সেপ্টেম্বর তিনজন এবং গতকাল বৃহস্পতিবার একজন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।আক্রান্ত ব্যক্তিরা হলেন, উপজেলার হালুয়াকান্দি গ্রামের সুফিয়া, ধোপাকান্দি গ্রামের লিজা ও রাবেয়া এবং শাহবাজপুর গ্রামের আলোমতি। এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, নতুন করে কোনো গবাদিপশু আক্রান্ত হয়নি। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জারিগানের মাধ্যমে অ্যানথ্রাক্স বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।