সিরাজগঞ্জে আরও চারজন অ্যানথ্রাক্সে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আরও চারজন অ্যানথাক্স (তড়কা) রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় গত ১৯ দিনে মোট ৬০ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হলো।গতকাল সোমবার চিকিৎসকেরা পোরজনা ইউনিয়নের পুঠিয়া গ্রামের রাহেলা বেগম ও তাঁর ছেলে আবদুর রাজ্জাকের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু শনাক্ত করেন। আক্রান্ত অপর দুজন হলো উপজেলার সড়াতৈল গ্রামের দুই শিশু আরিফুল ইসলাম ও সুজন মিয়া। এই চারজনকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবদুল আউয়াল বলেন, অসুস্থ খাসি ও গরুর মাংস কাটার কাজ করতে গিয়ে এ চারজনের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু সংক্রমিত হয়।