সিরাজগঞ্জে আড়াই মাস ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ধুকুরিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র রাসেল আহমেদ (১৪) প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ রয়েছে। গত ১৫ জুলাই ঈদুল ফিতরের ছুটি শেষে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে রওনা দেওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
রাসেল উল্লাপাড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের রহমত আলীর ছেলে। রহমত আলী প্রথম আলোকে বলেন, রাসেল ভদ্রঘাট ধুকুরিয়া মাদ্রাসার ছাত্রাবাসে থাকত। ঈদের পর বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে রওনা দেয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ১২ সেপ্টেম্বর এ ব্যাপারে সলঙ্গা থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।