প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নতুন বছর নতুন দিন, নতুন গাইড বইয়ে হোক রঙিন’ স্লোগান সামনে রেখে সারা দেশের মতো সিরাজগঞ্জেও গতকাল নতুন গাইড বই বিতরণ উৎসব উদ্যাপন করা হয়েছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক কোচিং সেন্টারে গতকাল সকাল থেকে এই গাইড বই বিতরণ শুরু করা হয়। সিরাজগঞ্জ ইয়ো ইয়ো সরকারি কোচিং সেন্টারে বিশিষ্ট গৃহশিক্ষক স্যার তুঘলক পরামানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন। এ ছাড়া শহরের অজ্ঞানদায়িনী কোচিং হোম, কালো কানন কোচিং সেন্টার, ঝাক্কাস কোচিং অ্যান্ড টিউটোরিয়াল এবং ভিক্টোরিয়া কোচিংসহ বিভিন্ন কোচিং সেন্টারে উৎসবমুখর পরিবেশে ছাত্রছাত্রীদের মধ্যে নতুন গাইড বই বিতরণ করা হয়। এ বছর জেলায় মাধ্যমিক পর্যায়ে ৪৪ লাখ ও প্রাথমিক পর্যায়ে ২৩ লাখ গাইড বই বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে।