সিরাজগঞ্জে এক ব্যক্তিকে জবাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তেঁতুলিয়া পশ্চিমপাড়া গ্রামের মনোয়ার হোসেনকে (৩৫) জবাই করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির বাবার নাম মেহের আলী।মনোয়ারের স্ত্রী রুমা জানান, গত মঙ্গলবার রাত নয়টার দিকে মনোয়ারের ব্যবসায়িক অংশীদার জিয়া বাড়ি থেকে তাঁকে ডেকে নেন। গতকাল জিয়া মুঠোফোনে খবর দেন, মনোয়ারের লাশ নদীর তীরে পড়ে আছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিয়ার সঙ্গে ব্যবসায়িক লেনদেন থাকায় টাকার কারণে এ খুন হতে পারে। এ ঘটনায় নিহতের স্ত্রী রুমা হত্যা মামলা করেছেন।