সিরাজগঞ্জে এক ব্যক্তিকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পৌরসভার চর মিরপুর এলাকায় শাহিন শেখ (২২) নামের এক ব্যক্তিকে জবাই করা হয়েছে। পুলিশ গতকাল বুধবার রাতে একটি পাটখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে।নিহত শাহিনের বাবা জহর আলী শেখ জানান, শাহিন দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে যাননি। সন্ধ্যার পর স্থানীয় লোকজন চর মিরপুরের একটি পাটখেতে তাঁর লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ রাত আটটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন জানান, শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থকাতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।