সিরাজগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগডুমুর এলাকার সড়কের ওপর এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৬৫)। তাঁর বাড়ি রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার বোয়ালিয়ারচর গ্রামে। জমাজমিসংক্রান্ত ঘটনার জের ধরে গত সোমবার দিবাগত রাত নয়টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।